বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন রক্ষায় দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট

সাতক্ষীরাতে হাসপাতালে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা মেডিকেল কলেজে বার্ন ইউনিট না থাকায় পোড়া ও এসিড দগ্ধ রুগীরা জরুরী সেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে সাতক্ষীরা জেলার মানুষ।

শনিবার (৩রা মে’২৫) সকালে কলারোয়া উপজেলা হাসপাতালে কর্তব্যরত ডাক্তার নার্সদের সাথে দাতা সংস্থা একশন এইড ও স্বদেশ এর প্রতিনিধিদের মতবিনিময়কালে জানা যায় দগ্ধ রুগিদের জন্য বর্তমানে কোনও হাসপাতালে বিশেষ কোনও ব্যবস্থা নেই, মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট সেকশন রাখা হলেও এখনও সেটি চালু হয়নি। ফলে কোনো দগ্ধ রুগী আসলে সার্জারী বিভাগের মাধ্যমে সেবা প্রদান করা হয় বলে জানান জরুরী বিভাগের ডাক্তার-নার্সরা। এছাড়া দগ্ধ রুগীর চিকিৎসার জন্য বিশেষজ্ঞ কোন ডাক্তার এখনও নিয়োগ হয়নি এবং কোনও আধুনিক সেটিংস ইউনিট নাই।। সেকারনে জেলার মানুষ বিশেষ চিকিৎসা সেবা পাচ্ছে না এবং এসিড দগ্ধ জরুরী রুগীদের জন্যও কোনও আলাদা ব্যবস্থা নেই। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জেলা বাইরে থেকেও প্রচুর রুগী চিকিৎসা নিতে আসেন, বার্ন ই্উনিট থাকলে তারাও চিকিৎসা পেতে পারবেন বলে জানান। এক্ষণে জরুরীভাবে হাসপাতালে বার্ন ইউনিট চালুর জন্য সাধারন রুগী ও জেলাবাসী দাবি করেন।

হাসপাতালে মতবিনিময় করেন কলারোয়া হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ শুভজিৎ রায়, সিষ্টার মঞ্জুয়ারাবেগম ও তারেক হোসেন এবং স্বদেশ এসবিজিএন প্রগ্রাম অফিসার দেবজ্যোতি ঘোষ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!