শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

গাজায় মুসলমানদের ওপর অব্যাহত গণ’হ’ত্যার প্রতি’বাদে সাতক্ষীরায় বিক্ষো’ভ মি’ছিল

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক মুসলমানদের ওপর অব্যাহত গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্রদলের আয়োজনে মঙ্গলবার (০৮ এপ্রিল ‘২৫) দুপুরে সরকারী কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের শহরের নিউ মার্কেট মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। গাজাবাসীর জন্য ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির আওতায় তারা এ বিক্ষোভ করেন।

শহরের নিউ মার্কেট মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, যুগ্ন সম্পাদক অঘর্য বিন জুয়েল, পৌর ছাত্রদলের আহ্বায়ক হাজী আয়ুব আলী, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুর আলম বাপ্পী, সদস্য সচিব সোহেল রানা, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসিফ মোহাম্মদ রিপন, যুগ্ন আহবায়ক শিহাবুজ্জামান প্রমুখ।

বক্তারা এসময়, গাজায় মুসলমানদের ওপর অব্যাহত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, গাজায় মুসলিম ভাই-বোনদের ওপর ইসরায়েলি হামলা একটি মানবতাবিরোধী অপরাধ। ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতিমধ্যে হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাৎ বরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েলি সেনারা। বক্তা আরো বলেন, বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উচিত এখনই নির্দিষ্ট ও কার্যকর ভূমিকা রাখা। তারা এসময় দ্রুত এই হামলা বন্ধের জোর দাবী জানান।

এদিকে, একই ইস্যুতে সাতক্ষীরা আহছানিয়া মিশন আলিম মাদ্রাসা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিশনের সামনে থেকে মিছিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

আহছানিয়া মিশন আলিম মাদ্রাসা ছাত্রদল নেতা হাফেজ আমিনুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, শহর ছাত্রদলের সদস্য সচিব শাহীন ইসলাম, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কুরাইশি, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রতলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম, সাতক্ষীরা পলিটেকনিক কলেজ ছাত্রদলের আহবায়ক মিজান প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!