শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

সাতক্ষীরায় অসংক্রামক রোগ প্রতিরোধে সভা অনুষ্ঠিত 

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরাতে অসংক্রামক রোগ প্রতিরোধে খেলাধুলা ও শরীর চর্চার নিমিত্তে পৌরসভার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থান (পাবলিক প্লেস) রক্ষণাবেক্ষণে গাইডলাইন বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৯ মার্চ ‘২৫) সকাল ১১ টায় সাতক্ষীরা পৌরসভার সভাকক্ষে সেন্টার ফর ‘ল এ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ) এর সহযোগিতায় ও বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান মৌমাছি এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে প্রতিবছর অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মৃত্যুবরণ করে, যা দেশের মোট মৃত্যুর ৬৭% এবং এর মধ্যে প্রায় ২২% অকাল মৃত্যু। ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, এবং ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হলে মানুষ দীর্ঘমেয়াদে ভোগে, যা ব্যক্তিগত ও পারিবারিকভাবে শারীরিক ও অর্থনৈতিক ক্ষতির কারণ হয়। এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য স্বাস্থ্যসম্মত খাদ্যাভাস, নিয়মিত কায়িক পরিশ্রম, তামাক ব্যবহার নিয়ন্ত্রণ, এবং পরিবেশ দূষণ কমানোর মাধ্যমে অকাল মৃত্যু রোধ করা সম্ভব।
মৌমাছি’র নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো: লিয়াকত আলী, বিশেষ অতিথি হিসাবে পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো:আকতার হোসেন তালুকদার,সমাজ উন্নয়ন কর্মকর্তা মো: জিয়াউর রহমান, সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, প্রভাষক ইদ্রিস আলী, সরদার গিয়াসউদ্দিন আহমেদ, উন্নয়নকর্মী সাকিবুর রহমান বাবলা প্রমূখ।
আলোচনা সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে উন্মুক্ত স্থান, খেলার মাঠ রক্ষণাবেক্ষণ, খেলাধুলার জন্য মাঠ, পার্ক এবং পুকুর সংরক্ষণ করতে হবে। এজন্য সাতক্ষীরা সরকারি কলেজ হোস্টেল পুকুরে সাঁতার শেখা, পিএন স্কুলে শরীরচর্চা, পলাশপোল গুড় পুকুরে সাঁতার শেখা, বিভিন্ন হাঁটার স্থানে লাইট স্থাপনসহ সাঁতার শেখার জন্য বেশ কিছু পুকুর জলাশয় নির্ধারণের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি সাব কমিটি করা হয়। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!