সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
তালার মাছিয়াড়ায় ভিলেজ প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত কোটালীপাড়ায় পানিতে ডু বে শিশুর ম র্মা ন্তি ক মৃ ত্যু, ঈদের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত গোপালগঞ্জে আবহাওয়া অনুকূলে থাকলে পৌর ঈদগাহ মাঠে সকাল ৮ টায় ঈদের প্রথম জামাত  দেবহাটায় ১২৭টি ঈদের জামাতের নিরাপত্তা দিতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় মালামাল জব্দ

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বিজিবির চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ ৮ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি ‘২৫) দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানাধীন গাজীপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল বোস্তানের ঘের নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল, একই থানাধীন পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল দাসপাড়া নামক স্থান হতে ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল ছয়ঘরিয়া নামক স্থান হতে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কেড়াগাছি নামক স্থান হতে ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা এবং কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি আভিযানিক দল গেড়াখালি, কুটির বাড়ি ও ছবেদার মোড় নামক স্থান হতে ১ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় সাইকেল ও শাড়ি জব্দ করেন।

এছাড়া, কলারোয়া থানাধীন কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে ৯৫০ পিস ভারতীয় ইয়াবা ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প পৃথক দুইটি আভিযানিক দল একই থানাধীন হরিণা ব্রিজ ও ঝাউডাঙ্গা চেক পোস্ট নামক স্থান হতে ৩০ হাজার ২০০ টাকার মূল্যর পাতার বিড়ি ও ভারতীয় নাইটি জব্দ করেন। জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য ৮ লাখ ১৪ হাজার ৪০০ টাকা।

তবে চোরাকারবারীরা এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় সেগুলো জব্দ করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!