বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ সাতক্ষীরা সদরে ৫ হাজার ৭শ পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন এমপি আব্দুল খালেক তালায় নি হ ত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান গোপালগঞ্জে দুদকের মামলায় বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার  শ্যামনগরে এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণে ওয়ার্ড যুব ফোরাম শান্তি সংঘ একাডেমির  সাতক্ষীরায় ঘরে মিলল চিকিৎসক ও নৈশপ্রহরীর ঝু ল ন্ত ম র দে হ উপজেলা নির্বাচনে সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল 

আমার একমাত্র ভ্যালেন্টাইন—প্রিয়তা

✍️কবি তানভীর আহমেদ✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

ভালোবাসার রঙ বদলায়, ভালোবাসার সংজ্ঞা বদলায়, কিন্তু কিছু সম্পর্কের ভালোবাসা সময়ের চেয়েও গভীর হয়ে থাকে। আমার প্রথম সন্তান, আমার একমাত্র মেয়ে, আমার সবচেয়ে কাছের বন্ধু—প্রিয়তা।

সে-ই আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ হয়ে ওঠার গল্প জানে, আমার ক্লান্ত চোখে অব্যক্ত কথাগুলো পড়তে পারে, আমার হাসির আড়ালে লুকিয়ে থাকা দীর্ঘশ্বাসও বুঝে ফেলে। আজকের দিনে, ভালোবাসার সংজ্ঞা যখন শুধুই রোমান্টিকতার আবরণে বন্দি, আমি আমার একমাত্র ভ্যালেন্টাইনের হাত ধরে বেরিয়ে পড়েছিলাম—একটা লং ড্রাইভ, একটা গল্পমাখা ডিনার, আর কিছু শুদ্ধ সময় একসঙ্গে কাটানোর জন্য।

প্রিয়তা আধুনিক, পরিপাটি, রুচিশীল—শাড়ির সঙ্গে মিলিয়ে চুড়ি, লিপস্টিক, টিপ পরে আমাকেও ছাড়েনি! ম্যাচিং করে পাঞ্জাবি পড়িয়ে, জোর করে বের করে এনেছে আমাকে! যেন তার বাবাকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারাটাই তার ভালোবাসার এক বিশেষ প্রকাশ।

ভালোবাসা কেবল একটা সম্পর্কের নাম নয়, ভালোবাসা মানে একসঙ্গে বেড়ে ওঠা, একে অপরকে বোঝা, সময়ের চাপে একে অপরের পাশে থাকা। ভালোবাসা শুধু একজনের সঙ্গে কাটানো বিশেষ একটা দিন নয়, বরং প্রতিদিনের এক নিঃশব্দ প্রতিশ্রুতি।

আমার ভালোবাসা রয়ে গেছে আমার প্রিয়তার মাঝে, তার ছোট ছোট যত্নে, তার গভীর বোঝাপড়ায়। যুগের সংজ্ঞা বদলাক, ভালোবাসার রং পাল্টাক, তবু আমার একমাত্র ভ্যালেন্টাইন সে-ই থাকবে—আমার মেয়ে, আমার সবচেয়ে কাছের মানুষ, আমার প্রিয়তা!

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!