শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রশাসনের হস্তক্ষেপে তালায় বাল্যবিবাহ বন্ধ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী গ্রামে প্রশাসনের হস্তক্ষেপে এক কলেজ ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ‘২৫) দুপুরে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারসহ সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন আয়োজন পন্ড করে দেয়। এ সময় বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি, মুচলেকা গ্রহণ এবং কন্যার পিতাকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তালার খলিষখালী গ্রামের কলেজ পড়ুয়া এক কন্যার (১৬) সাথে কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি গ্রামের এক বিয়ের আয়োজন চলছিল। বৃহস্পতিবার দুপুরে বিয়ের দিন বিয়ের প্যান্ডেল ও খাওয়া দাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হয়। কিন্তু সব আশায় নিরাশায় পরিণত করে দেয় প্রশাসন। কন্যার বয়স কম হওয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, খলিষখালী ভূমি কর্মকর্তা হেলাল উদ্দীনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন পন্ড করে দেয়।

এ সময় বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি, মুচলেকা গ্রহণ এবং কন্যার পিতাকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!