মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে  ‘এমজেএফ’-এর ঈদ উপহার বিতরণ তালায় নি ষি দ্ধ ছাত্রলীগ নেতার হা ম লা য় আ হ ত বৈ ষ ম্য বি রো ধী ছাত্রনেতা তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে করোনা উপসর্গে এক ব্যক্তির মৃত্যু

কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৩৯১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম শেখ মাওলা বক্স (৪৭)। সে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাজারগ্রাম রহিমপুর গ্রামের শেখ আতা এর পুত্র।

প্রাপ্ত তথ্যমতে, মাওলা বক্স প্রায় এক সপ্তাহ যাবৎ জ্বরে আক্রান্ত হয়ে নিজ গৃহে অবস্থান করছিলেন। তার মা রবিবার রাতে করোনা উপসর্গ নিয়ে মারা যান। সোমবার তার দাফন সম্পন্ন হয়।

মঙ্গলবার ভোর ৫ টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে ডাক্তারেরা তাকে খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দিলে খুলনা নিয়ে যাওয়ার পথে সকাল ৮ টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকতা ডা. শেখ তৈয়েবুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, কুশুলিয়া করোনা এক্সপার্ট টিমের টিম লিডার শেখ মাহামুদুর রহমান হাসান ও সদস্য শেখ আতিকুর রহমান সেখানে যান।

শেষ খবর অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি লকডাউন ও নমুনা সংগ্রহে করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!