রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সাংবাদিক নেটওয়ার্কের ইফতার পার্টি অনুষ্ঠিত  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যান চালকের হয়রানিমূলক মামলায় রেহাই পেতে সংবাদ সম্মেলন  দেবহাটায় ডেঙ্গ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান

শ্যামনগর থানা থেকে লু’ট হওয়া অ’স্ত্র উ’দ্ধার

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া একটি বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর ‘২৪) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের কাঁচটাহাড়ি এলাকার একটি সমাধিস্থলের পাশে ঝোঁপের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনের ব্যাগে মোড়ানো নাইন এমএম ক্যাটাগরির উক্ত পিস্তলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৫ আগষ্ট শ্যামনগর থানায় দুস্কৃতিকারীরা অগ্নিসংযোগের পর লুটপাট চালায়। এসময় লুটপাটকৃত মালামালের সাথে বেশকিছু সরকারি ও ব্যক্তি মালিকানাধীন আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায় দূষ্কৃতকারীরা। এরআগেও পুলিশ একটি নাইন এমএম পিস্তসহ জব্দ তালিকায় থাকা একটি নাইনশুটার গান ও ৬০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবীর মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, শ্যামনগর থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার উপজেলা সদরের কাঁচটাহাড়ি এলাকার একটি সমাধিস্থলের পাশে ঝোঁপের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনের ব্যাগে মোড়ানো নাইন এমএম ক্যাটাগরির উক্ত পিস্তলটি উদ্ধার করা হয়। যা ব্রাজিলের তৈরী তারাস ব্রান্ডের।

তিনি আরো জানান, থানা থেকে লুট হওয়া আরো সাতটি সরকারি আগ্নেয়াস্ত্রসহ বেশকিছু ব্যক্তি মালিকানাধীন (থানায় জমাকৃত) অস্ত্র নিখেঁাজ রয়েছে। তিনি এসময় লুন্ঠিত এসব অস্ত্রের বিষয়ে উপযুক্ত তথ্য প্রদানকারী কিংবা জমাদানকারীকে পুরস্কৃত করারও ঘোষণা দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!