শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিজিবি’র অভিযানে সাতক্ষীরায় প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মদসহ বিভিন্ন মালামাল জব্দ

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ‘২৪) দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়ার উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে উক্ত মালামাল গুলো জব্দ করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিকালে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার মোবারকের মোড় নামক সীমান্ত এলাকা থেকে ঘোনা বিওপির সদস্যরা ৫০০ পিস ভারতীয় ইয়াবা ও ২লাখ ১০ হাজার টাকা মূল্যের ঔষুধ জব্দ করে।

এদিকে, কলারোয়া উপজেলার বড়ালী সীমান্ত থেকে হিজলদি বিওপির বিজিবি সদস্যরা ১০ বোতল ভারতীয় মদ ও ৩৫ হাজার টাকা মূল্যের ঔষুধ জব্দ করে। এছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি আভিযানিক দল কলারোয়া উপজেলার জুগলী বাড়ী মোড় নামক সীমান্ত এলাকা থেকে ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল জব্দ করে। জব্দকৃত মালামালের বাজার মূল্য সর্বমোট ৪ লাখ ৮২ হাজার টাকা।

প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়া হয়েছে এবং মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়ন সদর দফতর ষ্টোরে জমা রাখা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!