শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মদসহ বিভিন্ন মালামাল জব্দ

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মদসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার (১১ ডিসেম্বর ‘২৪) দিনভর সদর ও কলারোয়ার উপজেলার ছয়ঘরিয়া, তলুইগাছা, পদ্মশাখরা, কুশখালী, কাকডাঙ্গা ও চান্দুড়িয়াসহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে উক্ত মালামাল জব্দ করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার বিকালে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া নামক স্থান কালিয়ানী বিওপির সদস্যরা ৫২৪ পিস ভারতীয় ইয়াবা জব্দ করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্তের মজুমদার খাল নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ ও ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। সদর উপজেলা পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল দক্ষিণ হাড়দ্দহা নামক স্থান হতে ৪৪ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় রসুন জব্দ করে। একই উপজেলার কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশান ঘাট নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বোয়ালিয়া মাঠ নামক সীমান্ত থেকে ৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। কাকডাঙ্গা ও মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়ার ভাদিয়ালী সীমান্ত হতে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কাকডাঙ্গা মাছের ঘের ও ভাদিয়ালী মাঠ হতে ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী এবং ভারতীয় ঔষধ জব্দ করে। এছাড়াও, সদর উপজেলার ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল বোয়ালিয়া মাঠ নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য সর্বমোট ৯ লাখ ৫১ হাজার ৭০০ টাকা।

প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়া হয়েছে এবং মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা রাখা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!