শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরা পৌরসভার ৬নং ড্রেন ও সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন 

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডে বাঁকাল পূর্বপাড়ায় ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (২৯ জুন ‘২৪) সকালে প্রধান অতিথি হিসেবে বাঁকাল পূর্বপাড়া এলাকায় ড্রেণ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল ও পৌরসভার এস ও সাগর দেবনাথ প্রমুখ।

সাতক্ষীরা পৌরসভা নিজস্ব অর্থায়নে বাঁকাল পূর্বপাড়ায় কালাম গাজীর বাড়ির সামনে হতে মহিদুল এর বাড়ি পর্যন্ত ৫৯০ ফুট পাকা ড্রেন ৫ লক্ষ ৭৫হাজার ৪৫২ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. আব্দুর রহমান, পৌরসভার কার্যসহকারী মো. আব্দুল মোত্তালেব, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হযরত আলী বাবু, আব্দুল হামিদ গাজী, বাবলু গাজী, শেখ কবির হোসেন, আব্দুর রহমান, মফিজুল ইসলাম, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি সৈয়দ শাহিনুর রহমান প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাঁকাল জামে মসজিদের ইমাম হাফেজ আনোয়ার হোসেন। অপরদিকে  পৌরসভার ৬ নং ওয়ার্ডের কুখরালী মাঝের পাড়া মেইনরোডের মুখ হতে রিয়াজুল জান্নাত মসজিদ পর্যন্ত ২৬২ ফুট সিসি ঢালায় রাস্তা ২লক্ষ ৬১ হাজার ৯৮ টাকা ব্যয়ে নির্মাণাধীন রাস্তাটি দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। এসময় সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, রিয়াজুল জান্নাত মসজিদের সভাপতি মোঃ আব্দুর রহিম ও মসজিদের ইমামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!