শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দীন কর্তৃক সাংবাদিককে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দীন কর্তৃক কুড়িগ্রাম, কক্সবাজার, বাগেরহাটের মংলা ও সর্বশেষ সাতক্ষীরার এক স্থানীয় পত্রিকার সাংবাদিকসহ বিভিন্নস্থানে নীরিহ মানুষকে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সাংবাদিক সমাজের ব্যানারে আজ মঙ্গলবার (৪ জুন ‘২৪) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল ওয়ারেশ খান চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যে রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু, উদীচির জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাংবাদিক আবুল কাশেম, আহসানুর রহমান রাজিবসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দীন তার চাকুরী জীবনে কুড়িগ্রাম, কক্সবাজার, বাগেরহাটের মংলাসহ প্রতিটি স্টেশনেই কোন না কোন ঘটনা ঘটিয়ে আলোচনায় এসেছেন। বারবার তার অপকর্ম নিয়ে সংবাদপত্রের শিরোনাম হয়েছে। কিন্তু তার স্বভাবের কোন পরিবর্তন হয়নি। বক্তারা সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সাংবাদিক মোঃ মুনসুর রহমানকে লাঞ্চিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!