বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন রক্ষায় দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট

গোপালগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন কোমল পানীয় রাখার দায়ে ব্যবসায়ীকে জরিমানা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৮৪৮ বার পড়া হয়েছে

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে শনিবার গোপালগঞ্জ সদরের চৌরঙ্গীতে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এ সময় মেসার্স “মিন্টু স্টোর” কে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন কোমল পানীয় রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারা অনুযায়ী ৫,০০০/- টাকা জরিমানা ধার্য্য করা হয় এবং তা আদায় করা হয়। সেই সাথে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় জব্দ ও স্পটে ধ্বংস করা হয়।

গোপালগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে গোপালগঞ্জ সদর থানা পুলিশের সদস্যবৃন্দ এবং জেলা বাজার কর্মকর্তা মো.আরিফ হোসেন সার্বিক সহযোগিতা করেন।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানান, সহকারী পরিচালক শামীম হাসান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!