শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

কলারোয়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে অ্যাডিশনাল এসপি মির্জা সালাউদ্দিন

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৫২০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর নির্দেশনায় রবিবার কলারোয়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা সদর সার্কেল মির্জা সালাহউদ্দিন।

মন্দির পরিদর্শন কালে, অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরার সদর সার্কেল মির্জা সালাউদ্দিন বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে পূজায় এবার অনেকটা সীমাবদ্ধ থাকছে মন্ডপগুলোতে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই উৎসবে সবাইকে আইনশৃঙ্খলা ও স্বাস্থ্য বিধি মেনে উৎযাপন করার আহবান জানান তিনি।

তিনি বলেন সুন্দর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ ও কলারোয়া থানা পুলিশ। মন্ডপ পরিদর্শনের সময় পূজা কমিটির সঙ্গে মতবিনীময় করেন ও সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এছাড়া সরকারি নিদর্শনা স্বাস্থ বিধি মেনে সন্ধ্যার পূর্বে পূজার কার্যক্রম সমাপ্ত করার জন্য সকলকে অনুরোধ ও করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু এবং কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!