বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণে ওয়ার্ড যুব ফোরাম শান্তি সংঘ একাডেমির  সাতক্ষীরায় ঘরে মিলল চিকিৎসক ও নৈশপ্রহরীর ঝু ল ন্ত ম র দে হ উপজেলা নির্বাচনে সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৪৯৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলা আ.লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত এবং কেক কাটার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়েছে।

শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে রোববার (১৮ অক্টোবর ২০২০) সন্ধ্যা ৬টায় গোপালগঞ্জ জেলা আ.লীগের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা আ.লীগ ও সহযোগী সংগঠন।

জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুহুল আমিন, জেলা আ.লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম.বি সাইফ বি মোল্লা, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সহ জেলা ও উপজেলা আ.লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীরা ও ছোট্ট শিশুরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান সকলকে নিয়ে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে শেখ রাসেল সহ বঙ্গবন্ধু ও তার পরিবারে নিহত সকল সদস্যের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ করোনা থেকে দ্রুত মুক্তি চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!