শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

কলারোয়ায় চার খুনের ঘটনায় দোষীদের আটক ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪৩২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় এক পরিবারের ৪ জনকে নৃশংসভাবে খুনের ঘটনায় দোষিদের আটক ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকার সাধারণ বাসিন্দারা।

শনিবার বেলা ১১ টায় কলারোয়া উপজেলা যশোর-সাতক্ষীরা মহাসড়কে হেলাতলা ইউনিয়ন পরিষদের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে ওই এলাকার কয়েকশো সাধারণ নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ হাতে লেখা পোস্টার- প্লাকড নিয়ে বর্বর নৃশংস এই খুনের ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষিদের আটক ও বিচারের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য আব্দুল ছাত্তারসহ নিহত পরিবারের স্বজনরা ও এলাকাবাসী ।

উলেখ্য, গত বৃহস্পতিবার ভোর রাতে কলারোয়ার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে মৎস্য হ্যাচারির মালিক শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহী ও মেয়ে তাসনিম সুলতানাকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।

ওই দিন রাতে নিহতের শ্বাশুড়ি বাদি হয়ে কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যদিও ওই মামলায় কোন আসামির নাম উল্লেখ করা নেই বলে জানায় পুলিশ। মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডির কাছে হস্তান্তর করে পুলিশ। শুক্রবার নিহত শাহিনুরের ভাই রাহানুরকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে বলে সিআইডি পুলিশ সূত্রে জানা যায় ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!