বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণে ওয়ার্ড যুব ফোরাম শান্তি সংঘ একাডেমির  সাতক্ষীরায় ঘরে মিলল চিকিৎসক ও নৈশপ্রহরীর ঝু ল ন্ত ম র দে হ উপজেলা নির্বাচনে সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন

গাজীপুরের কাশিমপুরে প্রাইভেটকারে তুলে পার্লার কর্মীকে ধর্ষনের অভিযোগে চালক গ্রেফতার 

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৩৮১ বার পড়া হয়েছে
গাজীপুরের কাশিমপুরে প্রাইভেটকারে তুলে এক পার্লার কর্মীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরের জিরানী এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার চালক পিন্টু মিয়া (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। পিন্টু মিয়া গাজীপুরের কালিয়াকৈরের নাওলা গ্রামের আব্দুল বারেকের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী জানায়, কালিয়াকৈর থেকে রেন্ট-এ-কার   নিয়ে বিভিন্ন স্থানে যাতায়াতের সুবাদে পরিচয় হয় চালক পিন্টু মিয়ার সাথে। বৃহস্পতিবার ওই পার্লার কর্মী তার ৮ বছরের ছেলেকে পিন্টু মিয়ার প্রাইভেকার নিয়ে ঘুরতে বের হয়। এসময় চন্দ্রা-নবীনগর সড়কে জিরানী এলাকায় গিয়ে ছেলেকে একটি দোকানে নামিয়ে রেখে ওই পার্লারকর্মীকে একটি নির্জন স্থানে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে।পরে তার চিৎকারে পথচারীরা এগিয়ে এলে প্রাইভেটকার নিয়ে পিন্টু দ্রুত পালিয়ে যায়। পরে ওই নারী কাশিমপুর থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করলে বিকেলে অভিযুক্ত পিন্টুকে আটক করে পুলিশ।
 
জিএমপি কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুব-এ- খোদা জানান, পিন্টু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে। পরীক্ষার জন্য ওই নারীকে  শুক্রবার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।     

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!