সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন

দেশ টাইমস-
দেশ টাইমস- সাতক্ষীরা সদর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার
আক্তারুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় যত্রতত্র ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা নাম সর্বস্ব,চিকিৎসার নামে সাধারণ মানুষকে জিম্মি করে টেস্ট বাণিজ্যে নিয়োজিত   অবৈধ, অনিবন্ধিত ও ছাড়পত্রহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান অব্যাহত রাখা এবং এসব প্রতিষ্ঠান বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১টা দিকে শহরের খুলনা রোড মোড়ে সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের মুখপাত্র ছাত্রদল নেতা  মনজুরুল আলম বাপ্পি, সদস্য ইমরান ফরহাদ, মহিউদ্দিন কুরাইশ, সাব্বির আহমেদ, মিয়ারাজ হোসেন প্রমূখ ।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ, অনিবন্ধিত ও ছাড়পত্রহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলো চিকিৎসাসেবার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এসব প্রতিষ্ঠানে সেবার মান ও প্রয়োজনীয় অনুমোদন না থাকায় রোগীরা নানা ধরনের ভোগান্তি ও ঝুঁকির মধ্যে পড়ছেন।
বক্তারা আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় আগামী পাঁচ দিনের মধ্যে অবৈধ ও অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে প্রশাসনিক অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা না নিলে। অন্যথায় সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।