শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৪৭৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ‘সাতক্ষীরা জেলা একটি সম্ভাবনাময় জেলা। এ জেলার ক্রীড়াঙ্গণকে আরো গতিশীল করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অন্যের সমালোচনা না করে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার মাধ্যমে নতুনভাবে ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এসএম মোস্তফা কামাল এসব কথা বলেন।

নব নির্বাচিত কমিটির দায়িত্বভার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার বিদায়ী সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান, নব নির্বাচিত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম বদু, নব নির্বাচিত সহ সভাপতি আশরাফ আলী, নব নির্বাচিত সহ সভাপতি আশরাফুজ্জামান আশু, নব নির্বাচিত সদস্য শখ তানজিম কামাল তমাল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত সহ সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুর রহমান শাহীন, আ ম আখতারুজ্জামান মুকুল, ইকবাল কবির খান বাপ্পি, কাজী আক্তার হোসেন, কাজী সাফিউল আযম, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মোঃ রুহুল আমীন, শিমুন শামস্, ফারহা দিবা খান সাথীসহ সাবেক ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!