রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সাংবাদিক নেটওয়ার্কের ইফতার পার্টি অনুষ্ঠিত  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যান চালকের হয়রানিমূলক মামলায় রেহাই পেতে সংবাদ সম্মেলন  দেবহাটায় ডেঙ্গ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান

আশাশুনিতে আইনশৃঙ্খলা নিয়ে উপজেলা চেয়ারম্যানের সাথে ওসি’র মতবিনিময়

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৪২৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিমের সাথে মতবিনিময় করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির।

বৃহস্পতিবার দুপুরে থানা অফিসার ইনচার্জ এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে এবিএম মোস্তাকিম বলেন, উপজেলার প্রতাপনগর, আনুলিয়া, খাজরা ও শ্রীউলা ইউনিয়নে নতুন করে স্বাধীনতাবিরোধী নাশকতা মামলার আসামি সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদকসেবীরা এক হয়ে এলাকায় অরাজকতা সৃষ্টি করে চলেছে এবং সরকারবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত।তিনি এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এসময় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির বলেন,স্বাধীনতাবিরোধী সন্ত্রাসী চাঁদাবাজ নাশকতা পরিকল্পনাকারী এবং মাদক ব্যবসায়ী যত বড় শক্তিশালী ও ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। আশাশুনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার জন্য যা যা প্রয়োজন আমি তা করবো। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোসাদ্দেক, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন,শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দ্বীপ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক বড়দল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জগদিস চন্দ্র সানা প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!