শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

মানব পাচার দমনে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরাতে মানব পাচার দমনে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২২ বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে সংশ্লিষ্ট সরকারি বেসরকারি কর্মকর্তা ও শিশু প্রতিনিধিদের সমন্বয়ে জেলা পর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে ইনসিডিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় এবং নারীর প্রতি সহিংসতা নিরসনের মানব পাচার দমনে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন। ইনসিডিন বাংলাদেশ এর প্রতিনিধি সাকিবুর রহমান বাবলা’র সঞ্চালনায় সভার প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তির সহকারী পরিচালক মোস্তাফা জামান, অফিসার সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা জেলা আনছার ভিডিপি অফিসার হোসনে আরা,
লিগ্যাল এইড প্যালেন আইনজীবী হাসনা হেনা খান, মাছরাঙ্গা টিভি ও আমাদের সময়ে নিজস্ব প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, এনজিও প্রতিনিধি- জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার এবিএম মহিদ হোসেন, সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের লিয়াজো অফিসার মোঃ রুহুল আমীন, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, চুপড়িয়া মহিলা সংস্থার সভানেত্রী মরিয়ম মান্নান, জিওবি-ইউনিসফের জয়েন্ট প্রোগ্রামের উপজেলা সমন্বয়কারী আবু বক্কর সিদ্দিক, পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমিনুল ইসলাম, কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ জব্বার, আলীপুর ইউনিয়ন মুসলিম নিকাহ রেজিস্ট্রার মুহাম্মদ রেজাউল করিম, শিশু প্রতিনিধি- পূজা দাশ, শুভ ইসলাম, সমিউর রহমান, ফারিয়া সুলতানা যুথী ও সুবর্ণ নাগরিক মারিয়া।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!