শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুন্দরবনের নদীতে অবৈধভাবে মাছ ধরার সময় ৫ জেলে আটক

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০০ বার পড়া হয়েছে

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে অবৈধ ভাবে মাছ ধরার সময় দুটি নৌকা, ৫টি ফাইবার জাল, দুটি ফাঁস জাল ও ৪০ কেজি মাছসহ ৫ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। সোমবার সকালে গহীন সুন্দরবনের হজুরদানা খাল থেকে তাদের আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলা সোনাখালী গ্রামের আকবার গাজীর ছেলে আনসার গাজী, একই এলাকার শমসের গাজীর ছেলে আলমগীর গাজী, আফসার গাজীর ছেলে জামাল গাজী, আকবার গাজীর ছেলে আকরাম গাজী ও বংশীপুর গ্রামের মোমিন গাজীর ছেলে আজগার গাজী। এ সময় একই এলাকার সোহরাব গাইনের ছেলে নজরুল গাইন সুন্দরবনে পালিয়ে যায়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় নাটাবেঁকী স্টেশন কর্মকর্তা (এসও) নুর আলমের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সকালে গহীন সুন্দরবনের খেজুরদানা খাল থেকে দুটি নৌকা, ৫টি ফাইবার জাল, দুটি ফাঁস জাল ও ৪০ কেজি মাছসহ উক্ত ৫ জেলেকে আটক করে। এ ঘটনায় আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি আরো জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!