শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান যৌ ন হ য় রা নি বন্ধে নীতিমালার দাবীতে তালায় মানববন্ধন 

আশাশুনির বুধহাটা হাট বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন: ডাবলু সভাপতি ও জুলু সম্পাদক

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৩০১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনির বুধহাটা হাট বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী। সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক এসএম সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক খান সালামত হোসেন, জি,এম আজমল হায়দার ও জাকির হোসেন এবং বাকী ৯ জন প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন।

নির্বাচনে মোট ৯৫৮ ভোটের মধ্যে ৮৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করলে ৩০ ভোট বাতিল বলে গণ্য হয়।

অত্যান্ত জাকজমকপূর্ণ ও প্রতিদ্বন্দীতামূলক নির্বাচনে সভাপতি পদে পদাধিকার বলে বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু সভাপতি নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দীতা করেন। তন্মধ্যে নূরুজ্জামান জুলু (আনারস) ৪৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। প্রতিদ্বন্দী প্রার্থী মঞ্জুরুল ইসলাম মহিদ (হরিণ) ৩৩৮ ভোট ও আশরাফুল ইসলাম (ছাতা) ৪৩ ভোট পেয়েছেন।

সদস্য পদে ৪টি পদের বিপরীতে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। তন্মধ্যে মেহেদী হাসান বিপুল (তালাচাবী) ৪৭৭ ভোট পেয়ে ১ম, জাহাঙ্গীর হোসেন (মোরগ) ৪৬৩ ভোট পেয়ে ২য়, মিলন হোসেন (ব্যাট) ৩৯৪ ভোট পেয়ে ৩য় ও শহিদুল ইসলাম (ফ্যান) ৩৭২ ভোট পেয়ে ৪র্থ স্থান হয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোস্তাক (কলস) ৩৫১ ভোট, আব্দুল মান্নান (টিউবওয়েল) ৩২০ ভোট, হাফিজুল ইসলাম (ঘড়ি) ২২৭ ভোট, কেসমত আলী (মাছ) ১৬৮ ভোট, আরিফুল ইসলাম (আপেল) ১১৭ ভোট ও আজিজুল ইসলাম (ফুটবল) ৯৬ ভোট পেয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!