মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে  ‘এমজেএফ’-এর ঈদ উপহার বিতরণ তালায় নি ষি দ্ধ ছাত্রলীগ নেতার হা ম লা য় আ হ ত বৈ ষ ম্য বি রো ধী ছাত্রনেতা তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় খালে বাঁধ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা শহরের প্রাণ সায়র খালে কাটার লক্ষ্যে পাকা পুলের কাছে আড়াআড়ি বাঁধ দিয়ে পানি আটকানোর ঘটনায় সদর উপজেলার চারটি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

এরপ্রতিকার দাবি করে চারটি ইউনিয়নের বাসিন্দারা শনিবার সকালে শহরের সার্কিট হাউস মোড় সাতক্ষীরা যশোর মহাসড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা বলেন খাল কাটার লক্ষ্যে পাকাপুলের নিচে এই বাঁধ দেওয়া হয়েছে। এতে লাবসা, বল্লী, আগরদাঁড়ি ও ঝাউডাঙ্গা ইউনিয়নের শতাধিক গ্রামের বাড়িঘর বিপন্ন হয়ে পড়েছে। ফসলী ক্ষেতে পানি উঠেছে। এমনকি কাঁচা পাকা রাস্তাও পানির নিচে রয়েছে। অভিযোগ করে তারা বলেন খালের পচা পানির কারণ গবাদি পশু এবং নারী ও শিশুরা পানবাহিত রোগের মুখে পড়েছে।

এই বাঁধ দ্রুত অপসারনের দাবি করে গ্রামবাসী বলেন আমরা খাল খনন চাই। কিন্তু তার জন্য আমাদের সর্বনাশ ডেকে আনবেন না। তারা এর প্রতিকার দাবি করেন।

মানববন্ধনে বক্তব্যে রাখেন মো. শফিকুল ইসলাম, আবুল কালাম, রিয়াজুল ইসলাম, ইউপি সদস্য কাজী মঈনুল ইসলাম, গোলাম কিবরিয়া, সাবেক চেয়ারম্যান হাবিবুল ইসলাম ও মো. ইলিয়াস হোসেন।

পরে তারা সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বরাবর স্মারক লিপি প্রদান করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!