রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সাংবাদিক নেটওয়ার্কের ইফতার পার্টি অনুষ্ঠিত  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যান চালকের হয়রানিমূলক মামলায় রেহাই পেতে সংবাদ সম্মেলন  দেবহাটায় ডেঙ্গ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের প্রস্ততি সভা

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় খুলনারোড মোড়স্থ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পৌর শাখার কার্যালয়ে এ প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। প্রস্ততি সভায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পৌর শাখার সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা শাখার সহ-সভাপতি মো.আব্দুল আলিম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পৌর শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) মীর রিয়াছাত আলী (ক্যাপ্টেন রাজা), সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ আলী, পেশকার আব্দুল জলিল। এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড সভাপতি হাজী মহসীন মোল্যা, সাংগঠনিক সম্পাদক তৈয়েবুর রহমান, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম, সহ যুগ্ম সম্পাদক মো. আলম, ৫নং ওয়ার্ড সহ সভাপতি হারুন উর রশীদ, অফিস সহকারী মুজিবর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালনের লক্ষ্য আলোচনা সভা, কেককাটাসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক মো. কবির হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!