বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৫ বার পড়া হয়েছে

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন। জেলা অফিসার্স ক্লাবে বিরতিহীন ভাবে সকাল ১০ টা থেকে শুরু হয় এই ভোট গ্রহন চলে বিকাল ৩টা পর্যন্ত। এ উপলক্ষে সাতক্ষীরা জেলা অফিসার্স ক্লাবে ভোট কেন্দ্রকে সাজানো হয় অপরুপ সাজে। প্রার্থীদের ব্যানার-ফেস্টুন ছেয়ে যায় গোটা এলাকা।

চার বছর মেয়াদী এই নির্বাচনে এবার দুটি প্যানেলে প্রতিদ্বদ্বিতা করেছেন। যার একদিকে ছিলেন স্বাধীনতাকামী বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান বদুর নেতৃত্ব অভিজ্ঞতা সম্পন্ন সাবেক-বর্তমান ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠক আশু-মুজিবর-মেহেদী-সান্টু ও বদুর স্বাধীনতা ক্লাব ঐক্য পরিষদ এবং অপরদিকে ছিলেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমানের নেতৃত্বে মিজান-ফিরোজ-ডাবলু-আশরাফ ও আনিছুর সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদ।

জেলা ক্রীড়া সংস্থার এই নির্বাচনে এবার ১৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে নতুন ভোটার রয়েছে ৩৫ জন। নির্বাচনে উভয় প্যানলে মোট ৫৬ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেছেন। তবে, উভয় প্যানেলেই জয়ের ব্যাপারে আশাবাদী। জোর প্রতিদ্বদ্বিতাপূর্ণ এই নির্বাচন ভোটারদের আকৃষ্ট করতে ভিন্ন ভিন্নভাবে প্রচার চালিয়েছেন প্রার্থীরা। প্রার্থীরা তাদর অতীত ও বর্তমান কর্ম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে চালিয়েছেন প্রচারণা। প্যানেলভিত্তিক প্রচারনা চালানোর সাথে সাথে চালানো হয়েছে ব্যক্তিগত প্রচারণাও।

সরাসরি ভোটারদের গোপন ব্যালেটে নির্বাচিত হবেন আগামী চার বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদের সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নেতৃত্বদানকারী নেতা-নেত্রী। এবারের এ নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়ীত্ব পালন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তানজিল্লুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!