বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

গোপালঞ্জে ভূমি সেবা প্রত্যাশীদের সেবা প্রদান সহজতর করতে”কুইক সার্ভিস ডেলিভারি পয়েন্ট”এর উদ্বোধন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ‘কুইক সার্ভিস ডেলিভারি পয়েন্ট’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় ভূমি সেবা প্রত্যাশীদের আধুনিক পরিসেবা দিতে এ কুইক সার্ভিস ডেলিভারি পয়েন্টের উদ্বোধন করেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।

স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম (বার), জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.ওসমান গনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান খান, গোপালগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিন্টু বিশ্বাস, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্মিত “কুইক সার্ভিস ডেলিভারি পয়েন্ট” এর মাধ্যমে সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি অনেক কমবে এবং ডিজিটাল পদ্ধতির মাধ্যমে খুব সহজে ও অল্প সময়ের মধ্যেই তারা জমির পর্চা তোলা সহ অন্যান্য সেবা নিতে পারবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!