শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ভ্যান চালকের হয়রানিমূলক মামলায় রেহাই পেতে সংবাদ সম্মেলন  দেবহাটায় ডেঙ্গ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান আশাশুনিতে যুবককে নি র্যা ত নে র পর শ্বা স রো ধ করে হ ত্যা করে আ ত্ম হ ত্যা র প্রচার শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব

সাতক্ষীরার ওয়ারিয়র স্পোর্টস একাডেমির প্রাথমিক খেলোয়াড় বাছাই সম্পন্ন

মোঃ: আজিজুল ইসলাম ইমরান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৬২৪ বার পড়া হয়েছে

বসুন্ধরা কিংস বিএফএসএফ অ-১৪ একাডেমি কাপ ২০২০ তে অংশগ্রহনের জন্য সাতক্ষীরা ওয়ারিয়র স্পোর্টস একাডেমির প্রথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে সকাল ৯ টা থেকে প্রাথমিক খেলোয়াড়দের চূড়ান্ত বাছাই কার্যক্রম শুরু হয়। এসময় উপস্থিত ওয়ারিয়র স্পোর্টস একাডেমীর সম্মানিত সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, একাডেমির সহ-সভাপতি সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক অহিদুর রহমান বন্দে, ডিএফএ এর সাধারণ সম্পাদক ও উপদেষ্টা খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাবেক অধিনায়ক পিন্টু কুমার মিত্র, বিপ্রজীত রায়,নফেরদৌস খোকন, মোজাম্মেল হক, সিরাজ খান এবং ফয়জুল্লাহ।

আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ এর উদ্দেশ্যে খেলোয়াড় বাছাই শেষে তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেয়া হয়।তাদের নিয়ে স্থায়ী ক্যাম্প করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাছাইকৃত সকল খেলোয়াড়দের জন্য শুভকামনা জানিয়েছেন ওয়ারিয়র স্পোর্টস একাডেমীর সম্মানিত সভাপতি আ,ন,ম আবু সাঈদ।এবং তিনি সাতক্ষীরা জেলাবাসীর কাছে উক্ত টুর্নামেন্টে সফলতার জন্য দোয়া চেয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!