মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না

“সংগঠনের শক্তি সুসংহত করি: অসম্প্রদায়িক,গণতান্ত্রিক মূল্যবোধ ও পেশাদারী দক্ষতা প্রতিষ্ঠা করি”

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৭১ বার পড়া হয়েছে

বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সোমবার বিকালে সংগঠনের শক্তি সুসংহত করি, সংগঠকের অসম্প্রদায়িক, গণতান্ত্রিক মূল্যবোধ ও পেশাদারি দক্ষতা জোরদার করি-এ শ্লোগান কে সামনে রেখে ১৭-৩১ শে অক্টোবর-২০২২ সাংগঠনিক পক্ষ উদ্ধোধন, কর্মীসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি সালেকা হক কেয়া, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক জ্যোৎস্না দত্ত। উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, অর্থ সম্পাদক হাফিজা খাতুন ও আন্দোলন সম্পাদক জোৎস্না পারভিন সহ জেলা ও পাড়া কমিটির নেত্রীবৃন্দ। ১৫দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে বক্তরা বলেন, সাম্প্রতি সময়ে নারীদের আবার ঘরে বন্দী করার জন্য নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির বিভিন্ন ঘটনায় আমরা লক্ষ্য করছি। নারীকে স্বাধীন চলাফেরা, পোশাকসহ বিভিন্ন বিষয়ে গণপরিসরে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। নারীরা নিত্যদিন বিভিন্নভাবে সহিংসতার শিকার হচ্ছে এবং এর প্রতিবাদে নারী সমাজ তথা নারী আন্দোলনকে আরো সচেতন হতে হবে, সমাজকে এই দৃষ্টিভঙ্গি নিরসনে যুক্ত করার আন্দোলন গড়ে তুলতে হবে এবং এর পাশাপাশি সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি। সাংগঠনিক সপ্তাহে আমরা সকল প্রকার নির্যাতনের বিরুদ্ধে, আমরা কোনও প্রকার নারী ও শিশু নির্যাতন চাই না।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!