শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খালের দু’পাশে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা শহরের উপর দিয়ে প্রবাহিত প্রাণসায়ের খালের দু’পাশের অবৈধ স্থাপনা সরানোর কাজ শুরু হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে শহরের বড়বাজার ব্রীজ থেকে ও একই সময় পানি উন্নয়ন বোর্ডের পিছনের ওয়ার্কার্স পার্টির নেতা স্বপন কুমার শীলের বাড়ির পাশ থেকে দু’টি বুলডোজার দিয়ে এ অপসারনের কাজ শুরু করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইদ্রজিৎ কুমার সাহা ও পানি উন্নয়ন বোর্ড এর প্রকৌশলী রাশেদ রেজা বাপ্পি।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইন্দ্রজিৎ সাহা বলেন, পানি উন্নয়ন বোর্ড এর পিছন থেকে নারিকেলতলা পর্যন্ত প্রাণসায়ের খালের দু’ ধারে রয়েছে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও পৌরসভার জায়গা। ইতিপূর্বে প্রাণসায়ের খাল খননের লক্ষ্য কয়েকবার খালের দু’ধার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ নিয়ে প্রতিবন্ধকতা আছে কিনা একথা বলা যাবে না। তাই শুধুমাত্র জেলা প্রশাসনের জায়গা জবরদখলকারিদের চিহ্নিত করে শনিবার থেকে দু’টি বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা ভাঙ্গার কাজ শুরু করা হয়েছে। মাছ ব্যবসায়ি বাবু খানের ঘর গ্যাস সংযোগের জটিলতা থাকায় তারা সময় চাওয়ায় ওই পর্যন্ত অভিযান বন্ধ রাখা হয়েছে। রবিবার সকাল থেকে আবারো অভিযান চলবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!