বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সাতক্ষীরার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণের উদ্বোধন করলেন এমপি রবি 

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৯ বার পড়া হয়েছে
নিরাপদ মাছে ভরবো দেশ মুজিববর্ষে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অভ্যন্তরীণ জলাভূমি/বর্ষা প্লাবিত ধান ক্ষেত/প্লাবন ভূমি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলা পরিষদের পুকুরে বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় এবং সদর উপজেলা মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো-০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. হাসান সাজ্জাদ, সদর উপজেলা সহকারি মৎস্য অফিসার মো. লুৎফর রহমান, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। অপরদিকে বেলা ১২টায় সাতক্ষীরা পৌর দিঘীতে মাছের পোনা অবমুক্ত করেন পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান। ২০২০-২০২১ অর্থ বছরে সদর উপজেলার অভ্যন্তরীণ জলাভূমি/বর্ষা প্লাবিত ধান ক্ষেত/প্লাবন ভূমি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪শ’৫৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হবে জানিয়েছে সদর উপজেলা মৎস্য অফিস। এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সদর উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!