বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি

জেলা নাগরিক কমিটির ৩০ দফা দাবিতে সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ড ঘেরাও

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৫৯৩ বার পড়া হয়েছে

উপকূলীয় মানুষকে বাঁধ ভাঙনে, বন্যা ও জলাবদ্ধতার কবল থেকে মুক্ত করার দাবিতে বুধবার পানি উন্নয়ন বোর্ডের দুটি ডিভিশনকে ঘেরাও করে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।

বুধবার সকাল ১১টায় বিপুল সংখ্যক নারী-পুরুষ বিভিন্ন উপজেলা থেকে এস এই ঘেরাও কর্মসূচীতে অংশ নেন। তারা জোর দাবি তোলেন কোন দুর্যোগ আঘাত করার আগেই ভাঙনে মেরামতের কোন উদ্যোগ না নেওয়ায় প্রতি বছরেই সাতক্ষীরার লক্ষ লক্ষ মানুষকে এই দুর্ভোগের শিকার হতে হয়।

অবিলম্বে রিং বাঁধ নির্মান করে দুর্যোগ কবলিত মানুষকে রক্ষা এবং তাদের আশ্রয় ও খাদ্য সহায়তার জোর দাবি জানিয়েছেন তারা। আমপানের পর তিন মাস পার হলেও এখন পর্যন্ত বাঁধ নির্মানের কোন কার্যকর ব্যবস্থা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এরই মধ্যে গত ১৯ আগষ্ট কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর জোয়ারের পানিতে শ্যামনগরের গাবুরা ও আশাশুনির প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের ৫০টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

জেলা নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ঘেরাও কর্মসূচীতে আরও অংশ নেন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি অ্যাড.আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আব্দুল হামিদ, অ্যাড. আজাদ হোসেন বেলাল, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জাতীয় পার্টির নেতা আনোয়ার জাহিদ তপন, অ্যাড. মনিরুউদ্দিন, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, আলী নূর খান বাবুল, মোমিনুর রহমান প্রমুখ।

ঘন্টাব্যাপী ঘেরাও কর্মসূচী শেষে তারা পানি উন্নয়ন বোর্ডের দুটি ডিভিশনের নির্বাহী প্রৌকশলীর কাছে স্মারকলিপি পেশ করেন। এতে তারা ৩০টি দাবি তুলে অবিলম্বে তা বাস্তবায়নের আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!