বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোপেডিক্সে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

আশাশুনিতে এক নারীকে মোবাইল ডেকে নিয়ে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে ব্লাক মেইল, গ্রেপ্তার-১

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৪৯৫ বার পড়া হয়েছে

দরিদ্র স্বামী বিদেশ থাকায় বাপের বাড়িতে অবস্থানকারী এক নারীকে কৌশলে মোবাইল ফোন ডেকে নিয়ে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে ব্লাক মেইল করার অভিযোগ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম আমানুল্লাহ ওরফে সবুজ (৪০)। তার বাবার নাম আনারুল ইসলাম। আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের এক সন্তানের জননী এক নারী (২৫) জানান, উপজেলার নাকনা গ্রামের এক দিনমজুরের সঙ্গে পাঁচ বছর আগে তার বিয়ে হয়। বর্তমানে চার বছরের এক ছেলে রয়েছে তাদের। অভাবের তাড়নায় স্বামী ভারতে কাজ করতে যেয়ে করোনার কারণে বাড়ি ফিরতে পারেনি। ফলে সে বাপের বাড়িতেই ছেলেকে নিয়ে অবস্থান করে আসছে। স্বামী বাড়িতে না থাকায় লেবানন ফেরৎ আমানুল্লাহ তাকে বাড়ির বাইরে এলেই কু’প্রস্তাব দিতো। তিন মাস আগে আমানুল্লাহ তাকে তার বন্ধুর মেয়ের মুখে ভাত অনুষ্ঠানে কচুয়া গ্রামে যেতে বলে। সেখানে তার বন্ধুর বাড়িতে কেউ না থাকার সূযোগ ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের চিত্র আমানুল্লাহ মোবাইল ভিডিও করে। তার কথামত না চললে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে দেড় মাসে আগে আঙুরের দোকান ক্যারাম বোর্ড খেলা শেষ সে একই গ্রামের আবুল কাশেমের ছেলে বাপ্পি, মিয়ারাজ সরদারের ছেলে আজাহারুল ও আব্দুল গফুরের ছেলে আব্দুল কাদরকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে যায়। দরজা জানালা বন্ধ থানায় মোবাইল আমানুল্লাহ বলে যে এখনই তার ভিডিও ইন্টারনেট ছেড়ে দেব। সকালে তাকে গলায় দড়ি দিয়ে মরতে হবে। মরতে হবে তার বাড়ির লোকজনদের। একপর্য়ায়ে দরজা খুলে দিলে ওই চারজন তাকে পালাক্রমে ধর্ষণ করে। এরপর মোবাইল ফোন থেকে ছবি ডিলেট করলেও গুগলে থাকা ছবি সে ইমোর মাধ্যমে তার কাছে আবার পাঠায়। একপর্যায়ে ওই চারজনের কাছে সে জিম্মি হয়ে পড়ে। বাধ্য হয় বৃহষ্পতিবার বিষয়টি সে তার বাবা, মা ও ভ্যান চালক ভাইকে জানায়। এতে ক্ষুব্ধ হয়ে আজাহারুল বৃহষ্পতিবার রাতে তার বাবা ও ভাইকে বাড়িতে ডেকে চারজন মিলে মারপিট করে। বেশি বাড়াবাড়ি করলে বা থানা পুলিশ করলে খুন করার হুমকি দেওয়া হয়। শুক্রবার সকালে আশাশুনি থানায় যেয়ে এজাহার দিলে পুলিশ আমানুল্লাহকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে জানতে চাইলে আমানুল্লাহ সবুজ ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করেন ও ভিডিও ফুটেজ ডিলেট করে দিয়েছেন বলেন জানান।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর বলেন, এ ঘটনায় ধর্ষিতা নারী বাদি হয়ে ধর্ষণ ও ধর্ষণ সহায়তা করার অভিযোগ চারজনের নামে উল্লেখ করে শুক্রবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেছেন। প্রধান অভিযুক্ত আমানুল্লাহ সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। শনিবার তার ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ও ২২ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!