মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

গোপালগঞ্জ কম্পিউটার সহ আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৩৬২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে ৩৪টি কম্পিউটার সহ আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পরে গ্রেপ্তারকৃতদেরকে গোপালগঞ্জের বিচারিক আদালতে সোপর্দ করলে তাঁরা ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করায় বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ বিষয়ে রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, পিপিএম (বার)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার) গণমাধ্যমকর্মীদেরকে জানান, গোপালগঞ্জের পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আমার নেতৃত্বে গোপালগঞ্জ থানার এসআই মিজানুর রহমান, এএসআই সিরাজ, ডিবি’র এসআই মাসুম বিল্লাহ, এএসআই খায়ের, কং /সোহাগ, ইকবাল, আক্তার ও সদর সার্কেল অফিসের এএসআই রফিকুল ইসলাম ও কং /সিরাজ, রাশেদ, রানাদের অংশগ্রহনে ঢাকা, গোপালগঞ্জ ও নড়াইল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত ২৬ জুলাই রাতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীর ল্যাব হতে ৪৯টি ল্যাপটপ কম্পিউটার চুরির দায়ে আন্তঃজেলা কম্পিউটার চোর চক্রের ৭ সদস্য মাসরুল ইসলাম পন্নি (২৩) পিতা- বিল্লাল শরীফ, সাং-মেরী গোপীনাথপুর, আঃ রহমান সৌরভ (১৮) পিতা- শেখ আবুল হোসেন, সাং-বরফা, নাজমুল হাসান (১৮) পিতা- আঃ সালাম, সাং-বিষমদি, মাদারীপুর, বর্তমানে বরফা গোপালগঞ্জ, হাসিবুর রহমান শান্ত @ কাকন (১৮) পিতা- আইয়ুব শেখ, সাং-বরফা, নাইম উদ্দিন (১৮) পিতা- কামাল পাশা মিনা, সাং-বরফা, দুলাল মিয়া (৪৫) পিতা- সেলিম মিয়া, সাং-ইনদ্রাকচর, থানা-দেবীদ্বার, জেলা-কুমিল্লা ও হুমায়ুন কবীর (২৪) পিতা- ময়জদ্দিন, সাং-চোরখাই, থানা-কোতয়ালী, জেলা-ময়মনসিংহকে ৩৪শটি চোরাই ল্যাপটপসহ গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানন্দি রেকর্ড করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২০ জুলাই হতে ৭ আগস্ট তারিখের মধ্যে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৪৯টি ল্যাপটপ চুরি হয় যার পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ সদর থানায় মামলা নং-২০, তারিখঃ ১০/০৮/২০২০ ধারা ৪৫৭ /৩৮০ পেনাল কোড রুজু হয়।

উক্ত মামলার প্রেক্ষিতে প্রযুক্তিগত সহায়তায় ঢাকা, গোপালগঞ্জ ও নড়াইল জেলার বিভিন্ন স্থানে একটানা অভিযান পরিচালনা করে উক্ত চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার ও চুরি যাওয়া ৩৪ টি কম্পিউটার (ল্যাপটপ) উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত চোর চক্র পূর্বপরিকল্পনামতে গত ২৬ জুলাই বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাব হতে ৪৯টি ল্যাপটপ চুরি করে ট্রাক যোগে ঢাকার “ক্রিস্টাল ইন” হোটেলে বিক্রয়ের জন্য মজুদ করে। বাকী মালামাল উদ্ধার ও ঘটনায় জড়িত অন্যদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!