শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় স্কুলছাত্রের গলিত লাশ উদ্ধার: গ্রেপ্তারকৃতের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩৭০ বার পড়া হয়েছে

নিখোঁজের ১০দিন পর স্কুলছাত্র মইনুর রহমানের (১৬) গলিত লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত হুমায়ুন কবীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার বিকেলে সাতক্ষীরার জেষ্ঠ বিচারিক হাকিম মোঃ রেজোয়ানুজ্জামানের কাছে তিনি এ জবানবন্দি দেন। নিহত মঈনুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরখী গ্রামের সুরত আলীর ছেলে ও সে সাতক্ষীরার ভোকেশনাল স্কুলের নবম শ্রণীর ছাত্র।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দানকারি হুমায়ুন কবীর (৩৬) সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের ওয়াহেদ সরদারের ছেলে।

পাঁচরকী গ্রামের সুরত আলী জানান, তার ছেলে মঈনুর রহমান সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীতে পড়াশুনা করতো। মাঝে মাঝে সে ইজিবাইক চালাতো। গত ৩১ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে ইজিবাইক নিয়ে সে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা সাড়ে সাতটার পর তার সঙ্গে শেষ কথা হয়। সারা রাত খোঁজাখুজির পর তার সন্ধান না মেলায় ঈদের দিন পহেলা আগষ্ট তার ভাই আফছার আলী সদর থানায় ২০ নং সাধারণ ডায়রী করেন। সে অনুযায়ি পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে সোমবার সকালে সদরের আলীপুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে হুমায়ুন কবীরকে তার শ্বশুর শ্রীরামপুর গ্রামের গফুর দফাদারর বাড়ি থেকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় মঈনুরের ব্যবহৃত ইজিবাইক। বিকেল ৫টার দিকে শহরতলীর বাঁকালছ আব্দুস সবুরের মালিকানাধীন একটি পরিত্যক্ত ইটভাটার সেফটি ট্যাঙ্ক থেকে পুলিশ মঈনুরের গলিত লাশ উদ্ধার করে।

সদর থানার ওসি মোঃ আসাদুজ্জামান জানান, হুমায়ুন কবীরের স্বীকারোক্তি অনুযায়ী এবং তার দেখিয়ে দেওয়া মতে মইনুরের ব্যবহৃত ইজিবাইক ও পঁচাগলা লাশ উদ্ধার করা হয়। সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে মঈনুরের লাশ মঙ্গলবার বিকেলে তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় নিহতের বাবা সুরত আলী বাদি হয়ে গ্রেপ্তারকৃত হুমায়ুন কবীরসহ দু’জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরারো তিনজনের বিরুদ্ধে সোমবার রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মঙ্গলবার বিকালে গ্রেপ্তারকৃত হুমায়ুন কবীর জ্যেষ্ট বিচারিক হাকিম মোঃ রেজোয়ানুজ্জামানের কাছে হত্যার সঙ্গে সম্পক্ত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। পরে তাকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!