বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি

সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হক এমপি ও এমপি রবিকে ফেসবুকে হুমকি, তদন্তে মেঠে নেমেছে পুলিশ

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩২৭ বার পড়া হয়েছে

সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফম রুহুল হক এমপিসহ সাতক্ষীরার দুইজন প্রভাবশালী আওয়ামী লীগের এমপির মাথার দাম কোটি টাকা ঘোষনা করেছে একটি ফেসবুক আইডি থেকে। এনিয়ে এমপিদ্বয়ের পক্ষ থেকে সাধারন ডায়েরির প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এদিকে, সদ্য আইডি খুলে এধরনের হুমকি দেয়া ফেসবুক আইডির মালিকের খোঁজ নিচ্ছেন পুলিশ।

আজ সোমবার বেলা ১১টায় জেলা আইন শৃংখলা কমিটির সভায় জেরা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার জন্য পুলিশ সুপার ও সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ প্রস্তাব দেন।

গতকাল রোববার দুপুরে “আজরায়ি জান নেই” ফেসবুক নামক ফেসবুক প্রোফাইল আইডি থেকে সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ রুহুল হক ও সাতক্ষীরা-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ছবিসহ তাদের দু’জনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরস্কার ঘোষনা করা হয়।

পরবর্তীতে ওই আইডি বন্ধ করে একই প্রোফাইল পিকচার ঠিক রেখে ‘‘কালিমা মা’’ ফেসবুক আইডি খুলে আবারও একই ভাবে হুমকি দেয়া হয়।

এদিকে, আজ সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এসময় পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান জানান, দু’দিন আগে খোলা ওই ফেসবুক আইডি নিয়ে তদন্ত কাজ চলছে।

এ ব্যাপারে ডাঃ রুহুল হক এমপি জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। একই ভাবে সদর এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষে জানানো হয়েছে, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারন ডায়েরির প্রস্তুতি নেয়া হচ্ছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, এ ব্যাপারে ইতিমধ্যে তদন্ত কার্যক্রম চালাতে পুলিশ মাঠে রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!