রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃ ত্যু সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় রোড শো ও পরিবহণ কাউন্টারে মনিটারিং সাতক্ষীরায় সাংবাদিক নেটওয়ার্কের ইফতার পার্টি অনুষ্ঠিত  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যান চালকের হয়রানিমূলক মামলায় রেহাই পেতে সংবাদ সম্মেলন  দেবহাটায় ডেঙ্গ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

সরকারি নির্দেশ অম্যান্য: তালায় উন্নয়ন প্রচেষ্টা বিরুদ্ধে জোরপূর্বক কিস্তি আদায়ের অভিযোগ

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩৮১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা ধানদিয়ায় এনজিও বিরুদ্ধে সরকারি নির্দেশ অমান্য করে গ্রাহকদের কাছ থেকে জোর পূর্বক কিস্তি আদায় করার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরার তালা উপজেলার ১নং ধানদিয়ায় উন্নয়ন প্রচেেষ্টা এনজিওর কর্মিরা সরকারি নির্দেশ অমান্য করে গ্রাহকদের বাড়ি-বাড়ি গিয়ে জোর পূর্বক কিস্তি আদায় করছে।উল্লেখ্য দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার দেশে চলমান লকডাউন ঘোষণা করেছে। দিনমুজুর অসহায় গরীব লোকজন কর্মহীন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বিষয়টি বিবেচনা করে গত ২২ জুলায় সাতক্ষীরার জেলা প্রশাসক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৩ জুলাই ২০২১থেকে০৫ আগষ্ট ২০২১ পর্যান্ত করোনাভাইরাস প্রার্দুভাবের কারণে সকল সরকারি আধা-সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস সমুহ বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।নাম প্রকাশ না করার শর্তে তালার ধানদিয়া ইউনিয়নের সেনের গাঁতী,পাঁচ পাড়া এলাকার একাধিক ব্যক্তি জানায়, করোনাভাইরাসের সময় চলমান লকডাউনে আমাদের কোন কাজ কর্ম নেই। কিন্তু এলাকার উন্নয়ন প্রচেষ্টা এনজিওর কর্মিরা কোন নিয়ম- নীতির তোয়াক্কা না করে অভিনব কায়দায় বাড়ি-বাড়ি এসে আমাদের কাছ থেকে কিস্তি আদায় করছে।তারা আরো ও জানান, এমন পরিস্থিতিতে আমরা কি খাবো, কাছে টাকা পয়সা নেই,তার পরও উন্নয়ন প্রচেষ্টা কর্মিরা যদি আমাদের উপর এমন চাপ প্রয়োগ করে তাহলে আমরা যাবো কোথায়?

এব্যাপারে উন্নয়ন প্রচেষ্টা ধানদিয়া ইউনিয়ন শাখার ম্যানেজার রবিউল ইসলাম , জানান আমরা উপরের নির্দেশে কিস্তি আদায় করছি। এ বিষয়ে ভুক্তোভোগীসহ এলাকার সচেতনমহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!