বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সাতক্ষীরার হিরো ডিলার কাশেম মোটরসের উদ্যোগে ইফতার মাহফিল সাতক্ষীরায় ৬ মাসের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন যুবকদের মাঝে সনদ বিতরণ সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অ নি য় ম ও জ ন দু র্ভো গে র অ ভি যো গ  তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মা ম লা ও হা ম লা র প্র তি বা দে তালায় মানববন্ধন  সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

আমির হোসেন রিয়েল, গাজিপুর জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৬৫ বার পড়া হয়েছে
গাজীপুরের জয়দেবপুর নিয়ামত সড়ক এলাকায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী পলাতক রয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত রোজিনা (৩৪) ময়মনসিংহের নান্দাইল থানার লহিতপুর গ্রামের সেলিম হোসেনের স্ত্রীর। 
পুলিশ ও স্থানীয়রা জানায়, ৭/৮ মাস আগে রিক্সাচলক সেলিম হোসেন দম্পত্তি গাজীপুর মহানগরের জয়দেবপুর নিয়ামত সড়কে শামসুর রহমানের বাড়িতে ভাড়ায় থাকতো। রোজিনা স্থানীয় ডিবিএল কারখানায় চাকুরী করতো। স্ত্রী রোজিনা আক্তারের  (৩৪) সোথে তার স্বামী সেলিমের সাথে প্রায়ই ঝগড়া হতো। গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। রাতেই আশপাশের লোকজন এসে তাদের ঝগড়া বিবাদ মেটানোর চেষ্টা করে। এক পর্যায়ে রাত আনুমানিক ১১টার ঘটিকার সময় রোজিনার স্বামী সেলিম ঘটনাস্থল ভাড়া বাসা থেকে চলে যায়। রোজিনা একাই বাসায় ঘুমিয়ে পড়ে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আশপাশের লোকজন ঘুম থেকে না ওঠায় রোজিনাকে ডাকাডাকি করে। তখন ঘরের দরজা বাহির থেকে তালাবদ্ধ দেখতে পাওয়া তারা। বাড়ির কেয়ারটেকার সানসেট ভেঙে রোজিনাকে বিছানায় শোয়া অবস্থায় দেখতে পায়। পরে আশপাশের লোকজন ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে রোজিনাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। 
স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের কারণে রোজিনার স্বামী সেলিম তাকে শ্বাসরোধে হত্যার পর বাহির থেকে তালা লাগিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ। 
জিএমপি সদর থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!