সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় পুকুরে ডুবে শিশুর মৃ ত্যু তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জ রি মা না ও তেল জ ব্দ কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা দেবহাটার সখিপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় ক্রয়কৃত ব্যবসা প্রতিষ্ঠানে ভাং চু র ও লু ট পা ট: থানায় অ ভি যো গ সাতক্ষীরায় ৭৫ বছরে বৃদ্ধ নিখোঁজ!

গাজীপুরের কোনাবাড়ীতে দুই জনের গলিত মরদেহ উদ্ধার

আমির হোসেন রিয়েল, গাজিপুর জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৯৬ বার পড়া হয়েছে
গাজীপুর মহান‌রের কোনাবাড়ী থানাধীন আমবাগ পূর্বপাড়া এলাকায় বিল থেকে ভাসমান অবস্থায় দু‌টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ জুলাই) রাত ১১টার দিকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। তাৎক্ষনিকভাবে  নিহতদের পরিচয় জানা যায়নি। তবে, দুইজনকেই হত্যা করে কুচুরী পানার নীচে লুকিয়ে রেখেছে দুর্বৃত্তরা। নিহত দুইজনই পুরুষ। তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। 
কোনাবাড়ী মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, জিএমপি কোনাবাড়ি থানাধীন আমবাগ পূর্বপাড়া এলাকায় বিলের পানিতে পাশাপাশি জোড়া মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। রাত সাড়ে ৮ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। রাত ১১টার  পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)কে ঘটনাস্থলে পৌছলে লাশ উদ্ধার করা হয়। পরে তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। 
ও‌সি আরও জানায়, ধারণা করা হচ্ছে ৪/৫ দিন আগে তাদের হত্যার পর বিলের পানিতে কচুরী পানা নীচে লুকিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। দুই জনের গলায় কাটা দাগ রয়েছে। এক জনের পা রশি দিয়ে বাধা রয়েছে।  

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!