বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন রক্ষায় দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল

একযোগে ২৬ ডাক্তার বদলি সাতক্ষীরা মেডিকেল থেকে

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২৮৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা মেডিকেল কলেজের ২৬ জন চিকিৎসককে একযোগে বদলী করা হয়েছে। এদের ১০ জনকে পদায়ন করা হয়েছে যশোর জেলা হাসপাতালে এবং ১৬ জনকে পদায়ন করা হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতালে। আগামী ৭ জুলাই এর মধ্যে পদায়নকৃতদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় পরদিন ৮ জুলাই পূর্বাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গন্য হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভীন গতকাল সোমবার এই সরকারি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। বর্ণিত চিকিৎসকগণ করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন।

যশোরে জেলা হাসপাতালে বদলীকৃতরা হলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের ডা. মো. শরিফুজ্জামান, ডা. মো. আল মামুন হোসেন, ডা. প্রবীর কুমার দাশ, ডা. মো. মনিরুজ্জামান, ডা. মো. মোজাম্মেল হক, ডা. মো. শরিফুল ইসলাম, ডা. মো. সাইফুল ইসলাম, ডা.হোসনে আরা হোসেন, ডা. মো. সাইফুল্লাহ ও ডা. জিএম ফারুকুজ্জামান।

অপরদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে বদলী করা হয়েছে, ডা. শেখ আবু সাঈদ, ডা. ফারহানা হোসেন, ডা. মোছা. খসরুবা পারভীন, ডা. সুতপা চ্যাটার্জি, ডা. মো. শামছুর রহমান, ডা. মো. ইনামুল হাফিজ, ডা. মো. জাহিদুল ইসলাম, ডা. মো. ফকরুল আলম, ডা. নাসরিন সুলতানা, ডা. মো. নাছির উদ্দিন গাজী, ডা. শেখ নাজমুস সাকিব, ডা. ফাহমিদা জামান, ডা. মেহনাজ নাজরীন, ডা. উপমা গুহ রায়, ডা. মো. আনিসুর রহমান ও ডা. শরিফা জামান।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বদলীর খবর নিশ্চিত করলেও মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত এ সংক্রান্ত কোন চিঠি তাঁর হাতে পৌছায়নি বলে জানান।

তিনি আরো জানান, বদলীকৃতরা সকলেই সাতক্ষীরা মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। সাতক্ষীরা সদর হাসপাতালে কোভিড ইউনিট স্থাপনের প্রস্তুতি হিসেবে ১৬ জনকে পদায়ন করা হয়েছে বলে তিনি জানান। করোনার অতিমারি সুষ্ঠভাবে মোকাবেলা এবং জনসেবা নিশ্চিত করতে তাদেরকে বর্ণিত কর্মস্থলে পদায়ন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উলে­খ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!