রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় রোড শো ও পরিবহণ কাউন্টারে মনিটারিং সাতক্ষীরায় সাংবাদিক নেটওয়ার্কের ইফতার পার্টি অনুষ্ঠিত  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যান চালকের হয়রানিমূলক মামলায় রেহাই পেতে সংবাদ সম্মেলন  দেবহাটায় ডেঙ্গ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

করোনায় প্রাণ গেল সাতক্ষীরার প্রবীন চিকিৎসক আলী আশরাফের

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২১৬ বার পড়া হয়েছে

অবশেষে করোনার কালো থাবার কাছে হার মানলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারি সার্জন ও এক সময়কার সাতক্ষীরা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রবীন চিকিৎসক ডাঃ আলী আশরাফ (৭০)। তিনি সোমবার বিকাল তিনটার দিকে সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে মারা যান।

কাটিয়া ঢালীপাড়ার জাহিদ হোসেন জানান, তার বড় ভাই রূপালী ব্যাংকের ডিজিএম হিসেবে কর্মরত থাকায় তিনি ওই বাড়ি দেখাশুনা করেন। ওই বাড়িতে দীর্ঘদিন ভাড়া থাকতেন প্রবীন চিকিৎসক ডাঃ আশরাফ আলী। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরার ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে করোনার কাছে পরাজিত হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি।

সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর কাইছারুজ্জামান হিমেল ডাঃ আলী আশরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!