বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সাতক্ষীরার হিরো ডিলার কাশেম মোটরসের উদ্যোগে ইফতার মাহফিল সাতক্ষীরায় ৬ মাসের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন যুবকদের মাঝে সনদ বিতরণ সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অ নি য় ম ও জ ন দু র্ভো গে র অ ভি যো গ  তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মা ম লা ও হা ম লা র প্র তি বা দে তালায় মানববন্ধন  সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে এক দোকান কর্মচারির মৃত্যু

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৩৯৬ বার পড়া হয়েছে

করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক দোকান কর্মচারির মৃত্যু হয়েছে।

মৃতের নাম প্রতাপ রায় (৫২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা গ্রামের গৌরপদ রায় এর ছেলে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মানস কুমার জানান, মঙ্গলবার সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন সাতক্ষীরা সদরের ঝাউডাঙা বাজারের মোটর পার্টস বিক্রেতার কর্মচারি প্রতাপ রায়। সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়ার পরপরই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে কয়েকদিন ধরে প্রতাপ রায় জ্বর ও শ্বসকষ্ট নিয়ে ভুগছিলেন বলে তার স্বজনরা জানিয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে তার লাশ শেষকৃত্যের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তাদের বাড়ি লক ডাউন করা হয়েছে।

এনিয়ে, সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ৈ মারা গেছেন মঙ্গলবার পর্যন্ত মোট ২১ জন। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৪৪ জন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!