বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
তালায় নি হ ত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান গোপালগঞ্জে দুদকের মামলায় বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার  শ্যামনগরে এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণে ওয়ার্ড যুব ফোরাম শান্তি সংঘ একাডেমির  সাতক্ষীরায় ঘরে মিলল চিকিৎসক ও নৈশপ্রহরীর ঝু ল ন্ত ম র দে হ উপজেলা নির্বাচনে সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী

সাতক্ষীরার শীর্ষ চোরাকারবারি হাজী মন্টু কে আটক করেছে গোয়েন্দা পুলিশ

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৫২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শীর্ষ চোরাকারবারি মোঃ হাফিজুর রহমান মন্টু ওরফে হাজী মন্টু ওরফে ব্লাকার মন্টু কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে গোয়েন্দা পুলিশ তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

আটক চোরাকারবারি মোঃ হাফিজুর রহমান মন্টু সাতক্ষীরা হাড়দ্দাহ এলাকার মৃত আবুল হোসেন এর ছেলে। সে সাতক্ষীরা জেলার শীর্ষ চোরাকারবারিদের মধ্যে অন্যতম এক জন। তার নামে দেশের বিভিন্ন থানায় মাদক,অস্ত্র সহ একাধিক মমালা রয়েছে। একাধিক নির্ভর যোগ্য সূত্র জানিয়েছে, কুখ্যাত চোরাকারবারি মন্টুর শশুর বাড়ি ভারতের বশিরহাট হিমেলগঞ্জে হওয়ায় সে সেখানের নাগরিক আবার এদেশের ও নাগরিক। এছাড়া গ্রেফতার এড়াতে মন্টু বিভিন্ন রাজনৈতিক নতাদের সাথে অবৈধ টাকার বিনিময়ে সখ্যতা রেখে চোরাকারবার চালিয়ে আসছে বহুদিন ধরে। গোয়েন্দা পুলিশের হাতে আটক হওয়ার পর মন্টুকে ছাড়িয়ে নিতে একাধিক প্রভাবশালী ব্যক্তি দৌড়ঝাঁপ করেও ব্যর্থ হয়। এর আগে কুয়াকাটার দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগরের বয়ারচর এলাকায় কোস্ট গার্ডের হাতে ট্রলার ভর্তি ১০ কোটি টাকার অবৈধ ভারতীয় থ্রি – পিচ ও শাড়ী সহ আটক হয় হাজী মন্টু ও তার ভাই নৌকার মাঝি রবিউল।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ইয়াসিন আলম চৌধুরী জানান, গত ২৪ মে ভারতে পাচার কালে সাতক্ষীরার আলিপুর থেকে ৩ লাখ ৬০ হাজার পিস বাংলাদেশের সরকারি জন্মনিয়ন্ত্রন সুখি ট্যাবলেট আটক করা হয়েছিল সে সময় দুই জনকে আটক করা গেলেও পালিয়ে যাই কুখ্যাত চোরাকারবারি মন্টু। ওই ঘটনার পরথেকে বহুদিন যাবত আত্নগোপনে থাকার পর শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মন্টুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে বলেও জাানান তিনি। তাকে আজ রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!