রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সাংবাদিক নেটওয়ার্কের ইফতার পার্টি অনুষ্ঠিত  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যান চালকের হয়রানিমূলক মামলায় রেহাই পেতে সংবাদ সম্মেলন  দেবহাটায় ডেঙ্গ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান

আব্দুর রহিম বাবু সততায় আজ সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী

মাহফিজুল ইসলাম আক্কাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৫৯৭ বার পড়া হয়েছে

সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে ব্যবসায়ী মো. আব্দুর রহিম বাবু নিজের সততা ও সফলতায় আজ সাতক্ষীরার সুলতানপুর শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী। সুলতানপুর কাঁচা বাজারে ক্রেতা বিক্রেতা ও গরীব দুঃখী সবার প্রিয় মুখ।

যিনি ইতিমধ্যে সকলের ভালবাসায় সর্বস্তরের মানুষের গর্ব ও প্রিয়পাত্র হয়ে উঠেছেন। মাথার ঘাম পায়ে ফেলে যিনি মেহনতী ও শ্রমজীবি খেটে খাওয়া সাধারণ নিরীহ মানুষের সুখ-দুঃখের সর্বসময়ের সাথী হয়ে কাজ করে চলেছেন। নিজের আরাম-আয়েশকে বিসর্জন দিয়ে জনস্বার্থে সকল প্রকার সামাজিক কর্মকান্ডে সহযোগিতার হাত বাড়িয়ে সকলের মাঝে হয়ে উঠেছেন একজন জনপ্রিয় মানুষ। পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহায় অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ান। বিতরণ করেন সেমাই চিনিসহ ঈদ সামগ্রী এবং মহামারী করোনার সংক্রমণ রোধে নিজ এলাকা সুলতানপুর ও বড় বাজারে নিজ উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড সানিটাইজার তুলে দেন ক্রেতা বিক্রেতাদের হাতে।

সকলের সাথে মিলে মিশে সুখ-দুঃখ ভাগ করে সহযোদ্ধা বড় বাজারের ব্যবসায়ীদের কষ্টের অনুভূতি নিতে পেরেছিলেন বলেই আজ সমিতির একজন সাধারণ মেম্বার থেকে তিনি শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী। সত্যিই এমন সেক্রেটারি পাওয়া শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির অনেক ভাগ্যের ব্যাপার। সদা হাস্যোজ¦ল সাদা মনের মানুষ এই আব্দুর রহিম বাবু। নিজেই ব্যবসায়ীদের সহযোদ্ধা হিসেবে তাদের কষ্টের অনুভূতি ভাগ করে নিতে তিনি আজো নিজের মাথায় মাল ভর্তি বস্তা নিয়ে সকলের সাথে মিলে মিশে কাজ করে চলেছেন। মানুষের শ্রদ্ধা ও ভালবাসা নিয়ে আরো সামনে এগিয়ে একদিন শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী থেকে সভাপতি হবে মো. আব্দুর রহিম বাবু এটাই সকলের প্রত্যাশা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!