বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ সাতক্ষীরা সদরে ৫ হাজার ৭শ পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন এমপি আব্দুল খালেক তালায় নি হ ত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান গোপালগঞ্জে দুদকের মামলায় বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার  শ্যামনগরে এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণে ওয়ার্ড যুব ফোরাম শান্তি সংঘ একাডেমির  সাতক্ষীরায় ঘরে মিলল চিকিৎসক ও নৈশপ্রহরীর ঝু ল ন্ত ম র দে হ উপজেলা নির্বাচনে সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল 

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে এক নারী, এক শিশুসহ ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বিশেষ লকডাউন চলাকালে ভারত থেকে অবৈধপথে আসার সময় বৈকারী, জিলদি, তলুইগাছা ও মাদ্ররা সীমান্ত থেকে এক নারী, এক শিশুসহ ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। রোববার বিকেল ৬টায় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনা জেলার কয়রা উপজেলার গোবরা গ্রামের আক্তার গাজীর ছেলে গোলাম আযম (২৫), তার স্ত্রী মিনান নাহার (২১) ও ছেলে আরিফ হোসেন (৫), নওগাঁ জেলার মহাদেবপুর থানার মীর্জাপুর গ্রামের মুজিবর রহমানের ছেলে আনারুল ইসলাম (৪০), চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার সিংহরা গ্রামের রঘুনাথ সরকারের ছেলে নয়ন সরকার (২৭) ও যশোর জেলার অভয়নগর থানার কুদলা গ্রামের খোকা ফকিরের ছেলে শরিফুল ফকির (৩১)।

 

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক রেঃ কর্ণেল আল মাহমুদ জানান, আটককৃতদের পদ্মশঁখরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ১৪ দিন পর তাদেরকে সদর ও কলারোয়া থানায় সোপর্দ করা হবে।

এ নিয়ে গত ১৭ দিনে বিজিবি ভারত ও বাংলাদেশ থেকে যাতাযাতের সময় সীমান্তে ৫৪ জন বাংলাদেশী নাগরিক ও তিনজন পাচারকারিকে আটক করা হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!