বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা নির্বাচনে সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

তালায় প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির পায়তারা

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৩০৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসিয় হয়রানির অভিযোগ উঠেছে। উপজেলার মাগুরা ইউনিয়নর চাঁদকাটি গ্রামের মৃত আরশাদ আলী বিশ্বাসের ছেলে সামাদ বিশ্বাস এই মিথ্যা মামলার পায়তারা করছে বলে জানা গেছে।

জমি-জমা সংক্রান্ত বিষয়ের জের ধরে গত মঙ্গলবার (৮জুন) রাতের আঁধারে উপজেলার চাঁদকাটি গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের স্ত্রী রহিমা বেগম (৪৫), মৃত পীর আলী বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলী বিশ্বাস (৫০), মোহাম্মদ আলী বিশ্বাস’র ছেলে জাহিদ বিশ্বাসকে (২৫) রাতের আঁধারে পিটিয়ে আহত করে।

এতে মোহাম্মদ আলী বিশ্বাসের স্ত্রী রহিমা বেগমৈর বাম হাত ভেঙ্গে গুরুত্বর জখম হয়ছ সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় আহতের ছেলে জাহিদ বিশ্বাস বাদি হয়ে তালা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। এজাহার দাখিলের পরই শুরু হয় বাদি পক্ষকে বিভিন্ন হুমকি। নিরাপত্তাহীনতা ও ন্যায় বিচারের আশায় রাস্তায় রাস্তায় ঘুরছে বাদী জাহিদ বিশ্বাস।

এব্যাপারে মামলার বাদী জাহিদ বিশ্বাস জানান, মিথ্যা মামলায় ফাসিয়ে হয়রানির চেষ্টায় মরিয়া হয়ে উঠছে প্রতিপক্ষ সামাদ বিশ্বাস। তাদের মামলাকে ভিন্ন খাতে নিতে আপন ভাইপো সালাম বিশ্বাসের ছেলে সজিব বিশ্বাস (১১) প্রায় দুই মাস আগে সাইকেল থেকে পড়ে গিয়ে হাত ভাঙ্গাকে ব্যবহার করে সজিবকে মারামারির ২ দিন পর তালা হাসপাতালে ভর্তি করেন সামাদ বিশ্বাস। আর এঘটনাকে পুজি করে মিথ্যা মামলা করার জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি। এছাড়া থানায় এজাহার দাখিল করাতে সামাদ বিশ্বাস বিভিন্ন সময় মামলা তুলে নেওয়ার হুমকিও দিচ্ছেন বলে জানালেন জাহিদ বিশ্বাস। এসময় রাতের আধারে পিটিয়ে তার মায়ের হাত ভাঙ্গা এবং মিথ্যা মামলাবাজ সামাদ বিশ্বাস কর্তৃক হয়রানির হাত থেকে রেহাই পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ প্রশাসনের উদ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন জাহিদ বিশ্বাস।

এব্যাপারে সামাদ বিশ্বাস তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এলাকাবাসীর মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করেছি তারা বিষয়টি শোনেনি। এরপর আমার ভাইপো সজিবকে হাসপাতালে ভর্তি করে দিয়েছি এবং তালা থানায় একটি এজাহার দাখিল করেছি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, উভয় পক্ষের এজাহার পেয়েছি তদন্ত চলছে। তদন্ত শেষে যেটি সত্য হবে সেটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!