শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত গোপালগঞ্জে আবহাওয়া অনুকূলে থাকলে পৌর ঈদগাহ মাঠে সকাল ৮ টায় ঈদের প্রথম জামাত  দেবহাটায় ১২৭টি ঈদের জামাতের নিরাপত্তা দিতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন

বিজিবির অভিযানে সাতক্ষীরায় ১৩ দিনে ৩ মানবপাচারকারীসহ আটক-৪৮

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ২৬৩ বার পড়া হয়েছে

করোনার উদ্ধগতি ঠেকাতে সাতক্ষীরার তিনটি সীমান্তে বিজিবির অভিযানে ভারত থেকে অবৈধ পথে দেশ প্রবেশের সময় এক মানবপাচারকারীসহ সাত বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে সদর উপজেলার ভোমরা, তলুইগাছা ও কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

এনিয়ে গত ১৩ দিনে তিন মানবপাচারকারীসহ ৪৮ জনকে আটক করেছে বিজিবি। এদিকে, বিজিবির কঠোর নজরদারীর মধ্যেও প্রায় প্রতিদিনেই জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে মানুষ দেশে প্রবেশ করায় করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমনের আতংক বাড়ছে সাধারন মানুষের মাঝে।

আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মানবপাচারকারী মোফাজ্জেল (৩৫), মাদারীপুর জেলার রাজৈর থানার টেকরহাট গ্রামের সাজিদ (৪৫), নড়াইল জেলার কালিয়া থানার আব্দুল্লাহ (২৮), যশোর জেলার মনিরামপুর থানার আয়রা বেগম (৫৫), পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের মঞ্জুর খান (২৮), নড়াইল জেলার কালিয়া থানার কলসি গ্রামের রুহুল কাজী (৬৩) ও একই জেলার লোহাগড়া থানার দিঘলিয়া গ্রামের রহিমা বেগম (৪৫)।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় উক্ত ভাইরাস বাংলাদেশে যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য ৩৩ বিজিবি ব্যাটলিয়নের আওতাধীন জেলার ৭টি সীমান্ত এলাকা স্পর্শকাতর হিসেবে চিহ্নত করা হয়েছে। একই সাথে সীমান্তে কঠোর নজরদারীতে রাখা হয়েছে। এরই অংশ হিসেবে অবৈধভাবে ভারত হতে দেশে প্রবেশের সময় রাতে এক মানবপাচারকারীসহ সাত বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। তিনি আরো জানান, সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয় ও কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ করা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে আটককৃত নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!