বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোপেডিক্সে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৪০০ বার পড়া হয়েছে

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম মোল্লা বলেন, মহামারী করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাব্যবস্থা, শিক্ষার সাথে জড়িত সবকিছুতেই বিপর্যয় নেমে এসেছে। লাগাতার ১৬ মাস ধরে স্কুল-কলেজ আলিয়া মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় বন্ধ। মাঝে কিছুদিন কওমি মাদ্রাসা খুললেও পরে তা বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের সকল ধরনের পরীক্ষা ও বন্ধ। গত বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অটো পাস দেওয়া হয়েছে। এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনো হয়নি। শিক্ষা মন্ত্রী বলেছেন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য অভিভাবকদের কোনো চাপ নেই তার এ বক্তব্য প্রমাণ করে দেশের সাধারণ মানুষের সাথে মন্ত্রীর কোন সম্পর্ক নেই।

ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবন রক্ষার্থে অবিলম্বে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আলহাজ তাজুল ইসলাম মোল্লা।

এছাড়া মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জেলা সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ মো. মারুফ, সেক্রেটারি মাওলানা সেলিম হোসাইন, ইসলামী যুব আন্দোলন এর জেলা সহ-সভাপতি মাওলানা কাবিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা নুরুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মো. সিয়াম গাজী সহ অন্যান্য জেলা ও থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকলেই তাদের বক্তব্যে অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের কাচের জোড় দাবি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!