বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

শ্যামনগরে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ ছয়জনের নামে মামলা 

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৬৪৫ বার পড়া হয়েছে

যৌতুকের দাবিতে এক অন্তঃস্বত্বা গৃহবধূকে নির্যাতন চালিয়ে হত্যার পর গলায় ওড়ান জড়িয়ে আত্মহত্যার প্রচার দেওয়ার অভিযোগে স্বামীসহ ছয়জনের নামে মামলা দায়ের করা হয়েছে। খুলনা জেলার কয়রা উপজেলার বেদকাশি গ্রামের মোকছেদ শেখ বাদি হয়ে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন। বিচারক গোলাম আযম তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো ইনভেসটিগেশন সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের মোস্তফা গাজীর ছেলে মারুফ বিল্লাহ, মুনসুর গাজীর ছেলে মোস্তফা গাজী, তার স্ত্রী ফরিদা পারভিন, জিএম মহিবুল্লাহ, কয়রা উপজেলার বেদকাশি গ্রামের বাচ্চু ঢালী ও তার স্ত্রী আলেয়া বেগম।

মামলার বিবরণে জানা যায়, দু’ বছর আগে খুলনার কয়রা উপজেলার বেদকাশি গ্রামের মোকছেদ শেখের মেয়ে সাদিয়া খাতুনের সঙ্গে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের মোস্তফা গাজীর ছেলে মারুফ বিল্লার বিয়ে হয়। বিয়ের পর থেকে এক লাখ টাকা যৌতুকের দাবিতে মারুফ বিল্লাহ ও তার পরিবারের সদস্যরা সাদিয়াকে নির্যাতন করতো।

সাদিয়া বর্তমানে অন্তস্বত্বা ছিল। গত ১৫ মে বিকেল ৬টার দিকে সাদিয়া বাপের বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে অপারগতা প্রকাশ করায় কাঠ ও বাঁশের লাঠি দিয়ে নির্যাতন চালিয়ে হত্যার পর লাশের গলায় ওড়না পেচিয়ে রান্না ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার প্রচার দেওয়া হয়। পরদিন খবর পেয়ে মেয়ের লাশ দেখার পর থানায় এজাহার দিলেও জিএম মহিবুল্লাহ এ ঘটনায় থানায় ৮নং অপমৃত্যু মামলা করেছেন বলে নতুন করে মামলা নেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন। থানা মামলা না নেওয়ায় আদালতে মামলা করা হয়।

সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড. অসীম কুমার মণ্ডল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!