সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় পুকুরে ডুবে শিশুর মৃ ত্যু তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জ রি মা না ও তেল জ ব্দ কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা দেবহাটার সখিপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় ক্রয়কৃত ব্যবসা প্রতিষ্ঠানে ভাং চু র ও লু ট পা ট: থানায় অ ভি যো গ সাতক্ষীরায় ৭৫ বছরে বৃদ্ধ নিখোঁজ!

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৪২০ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় দেশের দরিদ্র জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম।

সাতক্ষীরা জেলা পরিষদের সদস্যদের মাধ্যমে স্ব-স্ব এলাকায় বিতরণের লক্ষ্যে ২ হাজার ৫শ’ প্যাকেট খাদ্য সামগ্রী ও ১০ লক্ষ টাকার নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে। খাদ্য সামগ্রীর মধ্যে আছে চাউল ৫ কেজি, মশুরী ডাউল ১ কেজি, চিনি ১ কেজি, ১লিটার সোয়াবিন তেল, সেমাই ২ প্যাকেট ও লাচ্চা ১ প্যাকেট। করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় দেশের দরিদ্র জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হবে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে। খাদ্য সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. আল ফেরদাউস আলফা, মো. মতিয়ার রহমান গাজী, মো. মনিরুল ইসলাম, মো. আব্দুল হাকিম, মাহফুজা সুলতানা রুবি, মো. নুরুজ্জামান ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!